Sylhet Today 24 PRINT

শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ চান উজ্জল

নির্বাচনী গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক |  ১১ ডিসেম্বর, ২০১৮

সিলেট-১ আসনের বাসদের (মার্কসবাদী) প্রার্থী সিলেট জেলার আহবায়ক ও বাম গণতান্ত্রিক জোটের নেতা উজ্জল রায় বলেন, আমরা স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ও গণতান্ত্রিক অধিকার চাই। শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ চাই।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর পরই তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন।

পরে সোমবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে শুরু করে সিটি পয়েন্ট, হাসান মার্কেট, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা এলাকায় গণসংযোগ করেন তিনি।

এসময় তিনি বলেন, আমাদের দল বাসদ(মার্কসবাদী) নির্বাচনে কোদাল প্রতীক নিয়ে লড়াই করছে। আপনাদের প্রতি আমাদেও আহবান সকল বাঁধা উপেক্ষা কওে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন, আওয়ামী দুঃশাসনের অবসান ঘটান। ধনিক শ্রেণীর দ্বি-দলীয়য় অপরাজনীতির বিপরীতে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তিকে জয়যুক্ত কওে অধিকার আদায়ের আন্দোলনকে শক্তিশালী করুন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব, সদস্য সুশান্ত সিনহা সুমন, হৃদেশ মুদি, মোখলেছুর রহমান, মহিতোষ দেব মলয়, রেজাউর রহমান রানা, রুবাইয়াৎ আহমেদ, সঞ্জয় কান্ত দাশ প্রমুখ।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.