Sylhet Today 24 PRINT

ভোট করা হচ্ছে না রুহুল আমিন হাওলাদারের

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাই কোর্ট। এর ফলে তার নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হয়ে গেলো।

বুধবার (১১ ডিসেম্বর) ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়।

রুহুল আমিন হাওলাদার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন। ঋণখেলাপি হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়।

এই আদেশের বিরুদ্ধে হাওলাদার ইসিতে আপিল করেন। ৭ ডিসেম্বর শুনানি নিয়ে ইসিও তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.