Sylhet Today 24 PRINT

জনগণের শাসন প্রতিষ্ঠায় মই মার্কায় ভোট দেয়ার আহ্বান

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ ডিসেম্বর, ২০১৮

সিলেট -১আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রণব জ্যোতি পাল বলেছেন, বিগত ৪৭ বছরে শাসনে গণতান্ত্রিক প্রথা, প্রতিষ্ঠান, রীতি-নীতি, সংস্কৃতি ধ্বংস করে ফেলে দেয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন, দুদক, নির্বাচন কমিশন, বিচার বিভাগসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সরকার কুক্ষিগত করে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছে। জনগণকে তার ন্যায্য অধিকার থেকে দুরে ফেলে দেয়া হয়েছে। তাই জনগণের এই শাসন প্রতিষ্ঠায় মই মার্কায় ভোট দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বুধবার (১২ ডিসেম্বর) নগরীর আম্বরখানা, সাপ্লাই রোড, লোহার পাড়া, বড়বাজার এলাকায় গণসংযোগ কালে উপরোক্ত কথা বলেন প্রণব জ্যোতি পাল।

গণসংযোগের সময় তার সাথে ছিলেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সদর উপজেলা সমন্বয়ক শাহজান আহমদ, সুমন আহমদ, শ্রমিক নেতা মামুন বেপারি, ছাত্র ফ্রন্ট এর বদরুল আমিন, সঞ্জয় শর্মা, সাজ্জাদ হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.