Sylhet Today 24 PRINT

সিলেট আসছেন প্রধানমন্ত্রী, আলিয়া মাঠে জনসভা

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ডিসেম্বর, ২০১৮

নির্বাচনী প্রচারণায় আগামী ১৯ ডিসেম্বর সিলেট আসবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সকাল ১১টায় বিমানযোগে সিলেট আসবেন প্রধানমন্ত্রী। এরপর হযরত শাহজালাল (র.) ও শাহপরান মাজার জিয়ারত করবেন তিনি। এরপর নগরীর আলিয়া মাদ্রাসা ময়দানে জনসভায় তাঁর বক্তব্য প্রদানের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।

গত ১২ ডিসেম্বর সিলেটে মাজার জিয়রাতের মধ্য দিয়ে প্রচারণা শুরু কেরন ঐক্যফ্রেন্টর প্রধান ড. কামাল হোসেন। ওইদিন টুঙ্গিপাড়া থেকে নিজের প্রচারণা শুরু করেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়ার পরই তিনি সিলেট সফরে আসছেন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.