Sylhet Today 24 PRINT

কারারুদ্ধ গণতন্ত্রকে মুক্তির আলোয় নিয়ে আসার অপেক্ষায় জনতা: মুক্তাদির

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৮

সিলেট-১ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সারাদেশে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করে কারারুদ্ধ গণতন্ত্রকে আবার মুক্তির আলোয় নিয়ে আসতে দেশপ্রেমিক জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনতার রায়কে নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র নস্যাৎ হবেই।

সোমবার (১৭ ডিসেম্বর) সকালে নগরীর আদালতপাড়া, বন্দরবাজার ও মহাজনপট্টি এলাকায় ধানের শীষের সমর্থনে আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে পৃথক গণসংযোগকালে এ কথাগুলো বলেন।

তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছেন। শহীদ জিয়া থেকে শুরু করে বিএনপির সর্বশেষ শাসনামলেও দেশে গণতান্ত্রিক চর্চা, বাকস্বাধীনতা, জনমতের প্রতি শ্রদ্ধাবোধসহ সামাজিক মূল্যবোধ সমন্বিত ছিল। কিন্তু গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার দেশকে সেই গণতান্ত্রিক ব্যবস্থাপনা থেকে ক্রমেই দূরে সরিয়ে নিয়ে গেছে, ফলে আওয়ামী লীগও ক্রমেই জনতার কাছ থেকে দূরে গেছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের কাছে দল হিসেবে আওয়ামী লীগ বা তার দোসরদের ন্যূনতম গ্রহণযোগ্যতা নেই। দেশের মানুষ তাই আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের গণতান্ত্রিক রায় প্রদান করবেন।

আদালতপাড়ায় গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পিপি এডভোকেট নুরুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি এডভোকেট আব্দুল গাফফার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, গণফোরাম সিলেটের আহ্বায়ক এডভোকেট আনসার খান, মহানগর বিএনরি সহসভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব ও এডভোকেট আতিকুর রহমান সাবু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ হিরা, মহানগর বিএনপির সহআইন সম্পাদক এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ প্রমুখ।

বন্দরবাজার ও মহানজনপট্টি এলাকায় গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহসভাপতি, প্রচার সেলের সমন্বকায়কারী কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, পেশাজীবী নেতা সাংবাদিক বদরুদ্দোজা বদর, জেলা সহসভাপতি একেএম তারেক কালাম, মহানগর সহসভাপতি জিয়াউল হক জিয়া ও উপদেষ্টা আব্দুস সালাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক ডা. আশরাফ আলী, শ্রম বিষয়ক সম্পাদক সুরমান আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.