Sylhet Today 24 PRINT

নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসককে বিএনপি প্রার্থী মুজিবের চিঠি

মৌলভীবাজার-৪

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০১৮

নিজের জীবনের ও কর্মী সমর্থকদের জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবরে চিঠি পাঠিয়েছেন মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ) ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী৷

সোমবার সকালে পাঠানো এই চিঠিতে তিনি লিখেন, নির্বাচনী প্রচার চালাতে গিয়ে আমি নিরাপত্তাহীনতীয় ভুগছি, আমার পোস্টার ছিঁড়ে একই স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার লাগানো হচ্ছে৷

তিনি আরও অভিযোগ করেন, তাঁর নির্বাচনী বিভিন্ন সভায় হামলা ও ভাংচুর করা হচ্ছে, নেতাকর্মীদের হুমকি ধামকি দেয়া হচ্ছে৷ তাঁর নির্বাচনী সভার আশেপাশে দা, লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে৷

চিঠিতে তিনি আরও লিখেন, প্রায়ই আমার নির্বাচনী প্রচারনায় যাতায়াতের পথে হেলমেটধারী অজ্ঞাত কিছু মটর বাইক তার গাড়ীকে অনুসরন করে যে কারনে আমি এবং আমার নেতাকর্মীরা প্রচন্ড নিরাপত্তীহীনতায় ভুগছি৷

স্থানীয় প্রশাসনকে অভিযুক্ত করে তিনি বলেন, আমার দলীয় নেতীকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে৷

এ ব্যাপারে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তোফায়েল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিঠিটি হয়তো আমার অফিস রিসিভ করেছে আমি এখনও চিঠি পাই নি৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.