সিলেটটুডে ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৮
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলাকারী চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলার ইছাপুর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- গোহালিয়াবাড়ি ইউপি চেয়ারম্যান হযতে আলী তালুকদারের ছেলে মো. সালাহউদ্দিন তালুকদার, একই এলাকার মৃত আব্দুস সাত্তার আকন্দের ছেলে মারুফ হোসেন আকন্দ, হাজী মো. ইমান আলী প্রামাণিকের ছেলে আব্দুল লতিফ প্রামাণিক ও আবুল হোসেন ড্রাইভারের ছেলে মো. জয়নাল আবেদীন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী অভিযোগ দাখিল করার পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্ত শেষে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়।