নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮
বাংলাদেশ আওয়াম লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, মাহমুদ উস সামাদ চৌধুরীকে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় পাঠালে দেশে উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত থাকবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তি মাহমুদ উস সামাদ চৌধুরী দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহবান জানান।
বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে মাহমুদ উস সামাদ চৌধুরী পক্ষে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক জাহিদ ইকবাল সুনাম ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, জেলা আওয়ামী লীগ নেতা এ.আর সেলিম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়া, জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ নেওয়াজ, আব্দুল আওয়াল কয়েছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম খোকন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলতাউর রহমান রুনু, শাহজালাল সারকারখানা সিবিএ’র সভাপতি ছালেহ আহমদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আবু মিয়া, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ আহমদ চৌধুরী, মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্তা, ফেঞ্চুগঞ্জ সাধারণ সম্পাদক লোকমান আলী লসমান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা স্বেচ্ছা সেবকলীগের সহ সভাপতি ডি.এম ফয়সল, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি বিজন দেবনাথ, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আব্দুল হামিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জুবের আহমদ সনি প্রমুখ।
এদিকে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী সকাল থেকে দিনব্যাপী মাইজগাঁও ইউনিয়নের ফেরিঘাট, ফরিদপুর, পুরানবাজার, ফেঞ্চুগঞ্জ সারকারখানা বাজার, মুমিনছড়া চা-বাগান, মনিপুর চা-বাগান, বিয়ালীবাজার, ফকিরপাড়া, দরগাহপুর, নয়াবাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।