Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় মহাজোট প্রার্থী শাহীনের নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ

কুলাউড়া প্রতিনিধি |  ২০ ডিসেম্বর, ২০১৮

আসন্ন সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের মহাজোটের প্রার্থী এম এম শাহীনের নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৯ ডিসেম্বর) কুলাউড়া উপজেলার ভূকশীমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে রাত সাড়ে নয়টার দিকে ও হাজিপুর ইউনিয়নের মনু বাজারে রাত দশটার দিকে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটটুডেকে বলেন, হাজীপুরের মনু বাজারে ও ভূকশীমইলের নবাবগঞ্জে নৌকার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.