Sylhet Today 24 PRINT

জনগণের অর্থে ও ভোটে নির্বাচিত হতে চাই: বাসদ প্রার্থী প্রণব

সিলেট-১

নিজস্ব প্রতিবেদক |  ২০ ডিসেম্বর, ২০১৮

সিলেট-১ আসনে বাসদ মনোনীত প্রার্থী প্রণব জ্যোতি পাল দিনব্যাপী গনসংযোগকালে বলেন, একদিকে কালোটাকা ও পেশিশক্তির প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন, অন্যদিকে জনগণের টাকায় আমরা নির্বাচন করছি।

যারা কোটি টাকা খরচ করে নির্বাচিত হন, তারা নির্বাচিত হয়ে জনগণের টেক্সট এর টাকা লুটপাট করে কয়েক গুণ সম্পত্তি বৃদ্ধি করেন। তাই এখন সময় এসেছে এই সকল প্রার্থীকে প্রত্যাখ্যান করে সাধারণ মানুষের টাকায় যারা নির্বাচন করছেন তাদেরকে ভোট দিয়ে সুস্থ ধারার রাজনীতির সূচনা করা।

প্রণব জ্যোতি পাল বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী নগরীর হাসান মার্কেট, করিমউলাহ মার্কেট, মধুবন মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, সিটি পয়েন্ট, সুরমা মার্কেট, তালতলা এলাকায় গণসংযোগ কালে উপরোক্ত কথাগুলো বলেন।

গণসংযোগের সময় প্রণব জ্যোতি পাল এর সাথে ছিলেন বাসদ জেলা সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবু জাফর, শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক শাহজান আহমদ, চা শ্রমিক ফেডারেশনের নেতা সুরঞ্জিত মুদি, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি পাপ্পু চন্দ, সঞ্জয় শর্মা, সাজ্জাদ হোসাইন, অমিত মোহন্ত, সঞ্জিত শর্মা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.