Sylhet Today 24 PRINT

২৪ ডিসেম্বরের মধ্যে বৈধ অস্ত্র জমার নির্দেশ ইসির

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে লাইসেন্সধারী বৈধ অস্ত্র জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান।

চিঠিতে বলা হয়, ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের আগে সব বৈধ অস্ত্র জমা নেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন। তবে সরকারি বা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এই নির্দেশনার বাইরে থাকবে। সব অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তরে নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.