Sylhet Today 24 PRINT

গণতন্ত্র হত্যাকারীদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে: ফয়সল আহমদ

সিলেট-৬

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২০ ডিসেম্বর, ২০১৮

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন নব্য স্বৈরাচাররা দেশে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে। তারা মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বেড়ালেও কার্যত তারা পদে পদে মুক্তিযুদ্ধের চেতনাকে দলিত করে চলেছে। মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল গণতন্ত্র কিন্তু সেটা আজ স্বৈরতন্ত্রে পতিত হয়েছে। বাংলাদেশের এরকম পরিস্থিতিতে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে জনমনে আশঙ্কা দেখা দিয়েছে।  তাই গণজোয়ার সৃষ্টি করে ব্যালটের মাধ্যমে গণতন্ত্র হত্যাকারীদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ফয়সল আহমদ চৌধুরী দিনব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন তিনি।

ফয়সল আহমদ চৌধুরী বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা উন্নয়নের যেসব কাহিনী বলে বেড়ান, কি রকম উন্নয়ন হয়েছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গেলে তার প্রমাণ মিলে। উন্নয়নের মহাসড়কে গাড়ি চালানোর কথা বললেই উন্নয়ন হয় না, সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়।

তিনি জনগণকে সাক্ষী রেখে বলেন, নির্বাচিত হতে পারলে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করবো। এলাকার উন্নয়নের মহান ব্রত নিয়ে এসেছি। কোনো বাধা আমাকে আমার সিদ্ধান্ত থেকে বিচ্যুত করতে পারবে না।

বৃহস্পতিবার সকালে ৯নং আমুরা ইউনিয়নের শিলঘাটসহ বিভিন্ন জায়গায় পথসভায় ইউপি বিএনপির সভাপতি ফখর উদ্দিন সফইয়ের সভাপতিত্বে ও সাধারণ নূরুল ইসলাম মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল বারী শাউনু, মহানগর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রেজাউল করীম নাচন, জেলা ছাত্রদলের সদস্য হাসান মাহমুদ বাবু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমদ তালুকদার, সহ সাহিত্য সম্পাদক আব্দুল গফফার কুটি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ।

দারাবহরে মেম্বার আব্দুর রহীমের, ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠ এবং ইসলামটুলের ইলিয়াস আলী, ঘাঘুয়ায় মুরব্বি হাজী ছানু মিয়ার সভাপতিত্বে এসব পথসভায় বক্তব্য রাখেন আফতাব আহমদ মেম্বার, মুরব্বি বালা মিয়া, ছাত্রনেতা রাসেল আহমদ প্রমুখ।

বিভিন্ন জায়গায় পথসভা ও গণসংযোগকালে ফয়সল আহমদ চৌধুরী আরো বলেন, গ্যাস-তেল সমৃদ্ধ দেশের অন্যতম এলাকা বিয়ানীবাজার-গোলাপগঞ্জকে ষড়যন্ত্র করে উন্নয়ন থেকে দূরে রাখা হয়েছে। মানুষের জীবনমানের কোনো উন্নয়ন হয় নি উল্লেখ করে তিনি এলাকার উন্নয়নে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ প্রশিক্ষণ সম্পাদক মছনু আহমদ, মহানগর ছাত্রদলের সহ সভাপতি মামুন আহমদ মিন্টু, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, মদনমোহন কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ, দারাবহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন, যুবদল নেতা দিলোয়ার আহমদ, ছাত্রনেতা আনোয়ার শাহজাহান, আব্দুস শহীদ, জেহিন আহমদ, শাকিল আহমদ খান, আশরাফুল হক আলতা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.