Sylhet Today 24 PRINT

ছাতক আওয়ামী লীগে ঐক্যের সুর

ছাতক প্রতিনিধি |  ২১ ডিসেম্বর, ২০১৮

ছাতকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ দেড়যুগ পরে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী লীগ। গত কদিন ধরে এখানের আওয়ামী পরিবারের মধ্যে বইছে ঐক্যের পরিবেশ।

শুক্রবার সকাল ১০টায় ছাতক সরকারী বহুমুখী মডেল হাই স্কুল ক্যাম্পাসে একই মঞ্চে দেখা যেতে পারে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক এমপি এবং ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত শামীম আহমদ চৌধুরীসহ উভয় গ্রুপের নেতৃবৃন্দকে। নির্বাচনে আওয়ামীলীগের প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতেই ঐক্যের বিকল্প নেই বলে আওয়ামীলীগ নেতৃবৃন্দ মনে করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগের উভয় বলয়ের একাধিক নেতা জানান, কেন্দ্র ও জেলা আওয়ামীলীগের সিদ্ধান্ত ও নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে গত কয়েকদিন ধরে উভয় বলেয়ের নেতাদের মধ্যে ফনালাফসহ বিভিন্নভাবে যোগাযোগ চলে আসছে। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বাদ জুম্মা একই মঞ্চে ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে দেখবে ছাতকবাসী। বিলম্ব হলেও ঐক্যের প্রয়োজনীয়তা অনুধাবন করায় উভয় বলয়ের নেতৃবৃন্দকে সাধুবাদ জানিয়েছেন শুভাকাংখিরা। এতে নির্বাচনী ফলাফলে ‘নৌকা’ আরো এক ধাপ এগিয়ে যেতে পারে বলে ধারনা করছেন অভিজ্ঞ মহল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.