Sylhet Today 24 PRINT

স্থগিত আসনগুলোতে পুনঃতফসিল চায় বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৮

যেসব আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন স্থগিত করা হয়েছে, সেসব আসনে পুনঃতফসিল অথবা ভোট স্থগিত করার দাবি জানিয়েছে বিএনপি।

শুক্রবার (২১ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর আদালত কোনোভাবেই প্রার্থিতা স্থগিত করতে পারেন না। আদালতের এই আচরণ নিরপেক্ষ বলে মনে হচ্ছে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী সদস্য তাবিথ আউয়ালসহ অন্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.