ছাতক প্রতিনিধি | ২১ ডিসেম্বর, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতকের কালারুকা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আয়োজিত আওয়ামী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে করছখালী গ্রামের আ.লীগ নেতা নুরুল হকের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সন্ধ্যায় নয়া লম্বা হাটি, শৌলাগাও, খাইরগাও, আকুপুর, রাজাপুর, হাসনাবাদ ও পুরান লম্বা হাটিসহ আশপাশ এলাকা থেকে মিছিল সহকারে কয়েকশতাধিক নেতাকর্মীরা এ মতবিনিময় সভায় যোগ দেন।
আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, নুরুল হক, আরশ আলী, মাওলানা আজাদ মিয়া, ইউপি সদস্য সদরুল ইসলাম, আনখার আলী, মনা উল্লাহ মেম্বার, সাইফুল ইসলাম, কামাল হোসেন, রশিদ আহমদ, আমিনুল হক, গিয়াস উদ্দিন, মনাই মিয়া, রিয়াজ উদ্দিন, বোরহান উদ্দিন, সুন্দর আলী, নোয়াব আলী, সাহাব উদ্দিন, আব্দুল হেকিম, নানু মিয়া, মিছবাহ উদ্দিন, জাকির হোসেন, বিলাল আহমদ, ফরিদ মিয়া, খছরু মিয়া, জয়নাল মিয়া, সফিক মিয়া, চমক আলী, জয়দুল হক, এমদাদুল হক, কাওসার আহমদ, মাসুক মিয়া, রহমত আলী, ওয়ারিছ আলী, আবু বকর, আবুল হোসেন, মনির মিয়া, সিরাজ মিয়া, কামাল মিয়া, ফয়াজ উদ্দিন, শওকত আলী, হোসাইন আহমদ, নাহিদ আহমদ, আমির আলী, লেখন মিয়া, ছান্দ আলী, আহমদ আলী, মানিক মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিএনপি সরকারের আমলে আমাদের এ এলাকায় উন্নয়নের কোন চিত্র বিএনপি দেখাতে পারবে না। আমাদের বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক রাস্তাঘাট, বিদ্যুৎ, কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নের চিত্র আমাদের চোখের সামনেই দৃশ্যমান। তাই আগামী ৩০ তারিখ মুহিবুর রহমান মানিককে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহবান জানান নেতাকর্মীরা।