Sylhet Today 24 PRINT

নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

অনলাইন ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) নিউ ইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ।

৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ওই ভোট নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কী পরিস্থিতি বিদ্যমান তা নিয়ে বিফ্রিংয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। ওই প্রশ্নের উত্তর দেন ডুজারিচ।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে; এর পরিস্থিতিতে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ।

যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের অবাধ ও সুষ্ঠুভাবে চলাচলের ব্যবস্থার কথাও বলেন ডুজারিচ। তিনি বলেন, জনগণকে তাদের মত প্রকাশ করার সুযোগ দিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.