Sylhet Today 24 PRINT

সমাবেশস্থলে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০১৮

নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় এসে পৌঁছেছেন।

শনিবার (২২ ডিসেম্বর) বেলা ৩টা ১২ মিনিটে তিনি সমাবেশস্থলে প্রবেশ করেন।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে 'নিজ খরচে' শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মাজার জিয়ারত শেষে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য নগরীর সার্কিট হাউজে অবস্থান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.