Sylhet Today 24 PRINT

সিলেটের প্রয়াত নেতাদের স্মরণ করলেন মিসবাহ সিরাজ

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০১৮

সিলেটের প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সভায় তিনি তাদের স্মরণ করেন।

সমাবেশে তিনি তার বক্তব্যে বলেন, এই নির্বাচনে সিলেট-১ আসনসহ সিলেটের ১৯টি আসনই আমরা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। সিলেটে নৌকার বিজয় হবেই হবে। বিজয়ের নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

এসময় নৌকার বিজয়ের জন্য সমাবেশে উপস্থিত সকলকে একাত্ম হয়ে কাজ করার অঙ্গিকার করান তিনি।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে 'নিজ খরচে' শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মাজার জিয়ারত শেষে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য নগরীর সার্কিট হাউজে অবস্থান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.