Sylhet Today 24 PRINT

করিমের গানে শেখ হাসিনাকে বরণ কামরানের

শাহ শরীফ উদ্দিন |  ২২ ডিসেম্বর, ২০১৮

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বিখ্যাত গান 'কোন মেসতরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও'। এই গানের সুরে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান গাইলেন 'কোন মেসতরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে বঙ্গবন্ধুর নৌকায়'।

শনিবার (২২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সভামঞ্চে পৌঁছান তখন এ গান গেয়ে শোনান তিনি।

সার্কিট হাউজ থেকে শেখ হাসিনা যখন সভাস্থলে পৌঁছান তখন মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এ সময় 'জননেত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম' স্লোগান দিতে থাকেন সমাবেশের আগতরা আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। এর পরপরই এই গানের সুর তোলেন বদর উদ্দিন আহমদ কামরান।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে 'নিজ খরচে' শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর তিনি হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও সিলেটের প্রথম মুসলিম গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারত করেন।

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা মাজার জিয়ারত শেষে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য নগরীর সার্কিট হাউজে অবস্থান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.