Sylhet Today 24 PRINT

নারীর ক্ষমতায়নে কাজ করছেন শেখ হাসিনা: ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ডিসেম্বর, ২০১৮

আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ক্ষেত্রে নারীদের ক্ষমতা বৃদ্ধির লক্ষে অবিরাম কাজ করে যাচ্ছে। দেশের অর্ধেক নারী জনগোষ্ঠীকে পেছনে রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই শেখ হাসিনা নারীদের ক্ষমতায়নে কাজ করছেন। আজ বাংলাদেশের নারীরা বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষী বাহিনীর সাথে কাজ করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে।

সোমবার (২৪ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর শিবগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের সাথে গণসংযোগ ও মতবিনিময়কালে এক সভায় এসব কথা বলেন।

এসময় তিনি মনিপুরী তাঁত শিল্প ঘুরে দেখেন এবং এর প্রশংসা করে বলেন, মনিপুরী সম্প্রদায় এখনো তাঁত শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে তাঁত শিল্পের ভূমিকা অপরিসীম। হস্ত চালিত তাঁতে বছরে প্রায় ৭০ কোটি মিটার বস্ত্র উৎপাদিত হয় যা অভ্যন্তরীণ চাহিদার প্রায় ৪০ ভাগ মিটিয়ে থাকে। বাংলাদেশের হস্ত চালিত তাঁত শিল্প এদেশের সর্ববৃহৎ কুটির শিল্প। মহিলাদের অংশগ্রহণসহ গ্রামীণ কর্মসংস্থানের দিক থেকে এর স্থান কৃষির পরে দ্বিতীয় বৃহত্তম। এই শিল্পকে এগিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।

বাংলাদেশ মনিপুরী যুব সমিতির সভাপতি ফেলেম ধীরেন সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াই লাড় সিংহের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রদীপ সিংহ, চন্দ্রশেখর সিংহ বদর, ধর্মজিৎ সিংহ, চানমনি দেবী, জিতেন সিংহ, নীলমণি সিংহ, পরিমল সিংহ, ২০ নং ওয়ার্ড যুবলীগ নেতা হরিলাল সিংহ, শিবগঞ্জ মনিপুরী পূজা কমিটির সাধারণ সম্পাদক সৌরভ সিংহ, সহ-সভাপতি খৈশনাম পূর্ণিমা, রাসেল সিংহ, আতিয়া মাইরাম, ছাত্রলীগ নেতা রজত সিংহ প্রমুখ।

পরে দুপুর ১২ টায় ড. মোমেন দক্ষিণ সুরমায় ২৬ নং ওয়ার্ডের রেলওয়ে কলোনিতে নৌকার সমর্থনে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শহিদুল হক, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলিম, রেলওয়ে শ্রমিক নেতা সজীব মালাকার, পরিতোষ ধর পাপ্পু, ইমাম উদ্দিন টিপু, রুহুল আমিন রুহেল, যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক শিশির সরকার, মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক সুবেল, মুসাদ্দেক হোসেন মুসা, মোস্তাক আহমদ চৌধুরী রাকিব্, ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, পুলক চক্রবর্তী, মামুনুর রশীদ মামুন, পিন্টু পাল তালুকদার, সেলিম, মুক্তার, নজরুল আলম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.