Sylhet Today 24 PRINT

ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে নৌকার বিজয় নিশ্চিত: জয়া সেনগুপ্ত

দিরাই প্রতিনিধি |  ২৪ ডিসেম্বর, ২০১৮

সুনামগঞ্জ-২ দিরাই শাল্লা আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্ত বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে দেশে যে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে। বিশ্ববাসী শেখ হাসিনাকে মানবতার জননী হিসাবে উপাধি দিয়েছে। আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন। আগামী দিনে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে স্বাধীনতার পক্ষে মনে প্রাণে নৌকাকে ভালবেসে ভোট দিন।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মিম্বর মিয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য চান মিয়া এবং যুবলীগ নেতা সৈয়দ আলী হোসেন মনোহর'র যৌথ পরিচালনায় নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় তিনি আরো বলেন, আসন্ন ৩০ তারিখের নির্বাচনে নৌকা বিজয়ী হলে এদেশের মানুষের জীবন মান উন্নতি হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে। তাই দিরাই শাল্লায় নৌকার বিজয় নিশ্চিত করতে হবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে নৌকার বিজয় নিশ্চিত। বিশেষ অতিথির বক্তব্যে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত কাজ করে যাচ্ছেন। এমন কোন সেক্টর নেই যে সেক্টরে আওয়ামী লীগ উন্নয়ন করে নাই। বাংলার মানুষ উন্নয়নে বিশ্বাসী, তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ নৌকা মার্কাতেই ভোট দিবে এটা আমার বিশ্বাস।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফায়েল আহমদ, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল হাসমত খোকন, প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের পুত্রবধূ ডা. রাখি সেনগুপ্ত। বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন জয়া সেনগুপ্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.