Sylhet Today 24 PRINT

নৌকা প্রতীকে ভোট চাইলেন রনজিৎ সরকার

তাহিরপুর প্রতিনিধি |  ২৪ ডিসেম্বর, ২০১৮

সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের পক্ষে ভোট চাইলেন এই আসনের মনোনয়ন বঞ্চিত সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রনজিৎ সরকার।

সোমবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি অত্র অঞ্চলের বাসিন্দাদের প্রতি এ আহ্বান জানান।

এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, "আমি দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষের ভালবাসা নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য কাজ করে আসছিলাম। চূড়ান্ত লড়াইয়ে আমি মনোনয়ন পাইনি। নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এটাই আমাদের মানতে হবে। সবকিছুর পর নেত্রীকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এজন্য আগামী ৩০ ডিসেম্বর আমাদের সবাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় চূড়ান্ত করতে হবে। এ লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।"

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল হোসেন খান, আব্দুল জলিল তালুকদার, ইকবাল হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, উপজেলা আওয়ামী লীগ সদস্য সেলিম আখঞ্জি, উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অনুপম রায়, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষন বর্মন, সাধারন সম্পাদক ইমরান হোসেন ভীপক, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, সায়েম তালুকদার, মনিনূর মিয়া, রোমান আমেদ তুষা, আহমাদুল হাসান, মনিরাজ ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.