Sylhet Today 24 PRINT

নৌকায় ভোট দিলে ইমরান ভাই মন্ত্রী হবেন: কামরান

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৫ ডিসেম্বর, ২০১৮

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, বাংলাদেশে শান্তিয় অগ্রযাত্রার প্রতীক নৌকা। আওয়ামী লীগের দীর্ঘ এ পথচলায় সব সময় জনগণের দোড়গোড়ায় থেকে দেশ সেবা করার উদাহরণ রয়েছে। আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। আপনাদের প্রিয় নেতা ইমরান আহমদকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন, ইনশাল্লাহ এবার ইমরান ভাইকে নৌকা প্রতীকে বিজয়ী করলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী অবশ্যই তাকে মন্ত্রী পরিষদে স্থান দিবে বলে আমি বিশ্বাস করি।

সোমবার (২৪ ডিসেম্বর) গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই জনগণের সেবক হয়ে কাজ করেছে। আধুনিক এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় কাজ করে আসছে। সরকারের প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে বাংলাদেশকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা আমাদের এই পথ পরিক্রমার অগ্র সৈনিক। তার বিচক্ষণ চিন্তা চেতনা এবং দৃষ্টান্ত মূলক উন্নয়ন কর্মকাণ্ড আজ বাংলাদেশকে শুধু এশিয়া নয় সারা বিশ্বেই এগিয়ে নিয়েছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নমুখী চিন্তা চেতনা আর জনস্বার্থে করা উন্নয়নই আগামী দিনে আবারো নৌকার বিজয়কে তরান্বিত করছে। আসন্ন ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আপনাদের জনগণের ভোটে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তিনি সকলের কাছে নৌকায় ভোট চেয়ে বলেন, গোয়াইনঘাট, জৈন্তা, কোম্পানীগঞ্জের আনাচে কানাচে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। অসমাপ্ত উন্নয়ন বাস্তবায়নে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করুন। 

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা, গোয়াইনঘাটের সাবেক ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন মাষ্টার, এম.সি কলেজের সাবেক ভিপি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের খসরুজ্জামান খসরু, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র পাল ছানা, ইসমাইল আলী মাষ্টার, মো. আসলম, সামছুল আলম।

আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, আমিনুর রহমান চৌধুরী, আব্দুস সালাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন, আহমেদ মুস্তাকিন, নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, শ্রমিক লীগ সভাপতি মাসুক আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসিত রুমান, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি এম নিজাম উদ্দিন প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সিরাজ উদ্দিন, কামরুল হাসান, নাজিম উদ্দিন, নজরুল সিকদার, শফিকুর রহমান, আব্দুল মালিক, মোস্তাফিজুর রহমান লিলু, যুবলীগ নেতা সোহান দে, ফয়সল আহমদ, আফাজ উদ্দিন,নাজিম উদ্দিন, মোশাহিদ আলী, রামচন্দ্র, শ্রমিক নেতা নাজিম উদ্দিন, ছাত্রলীগ নেতা ইনসাদ হোসেন রাজীব, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সুমন, মাহফুজুল কিবরিয়া মাহফুজ, আসাদুজ্জামান আসাদ, আব্দুল মনসুর ডালিম, ফয়সাল ইসলাম, মতিউর রহমান দুলাল, রাজিব দেব, মাহবুবুর রহমান সুমন, পলাশ ভদ্র, প্রমেশ, ইয়াসিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.