সিলেটটুডে ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৮
ঋণখেলাপির অভিযোগ এনে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকবর হোসেন পাঠান (চিত্র নায়ক ফারুক) এর প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে।
ঋণ খেলাপির অভিযোগে এ রিট করেন তারই প্রতিদ্বন্দ্বী বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে বুধবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
পার্থের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ফারুক ঋণ খেলাপি এটা আত্মস্বীকৃত। ঋণ খেলাপি থেকে মুক্ত হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের আগে হাইকোর্টে উনি রিট করেন, কিন্তু কোনো আদেশ হয়নি।
তিনি আরও বলেন, পরে হলফনামায় বলেছেন ঋণ পুন:তফসিলের আবেদন করা হলেও ব্যাংক কি করেছে আমার জানা নেই। অর্থাৎ তিনি ঋণ খেলাপি।