Sylhet Today 24 PRINT

ইসিতে ড. কামালসহ ঐক্যফ্রন্টের নেতারা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৮

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনসহ জোটের শীর্ষ ১০ নেতা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক করবেন।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ বৈঠক হওয়ার কথা।

ঐক্যফ্রন্টের প্রচার ও মিডিয়া সেলের কর্মকর্তা মেহেদী মাসুদ জানান, কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ ১০ নেতা আজ নির্বাচন কমিশনে যাবেন।

তিনি বলেন, আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় তারা যে সমাবেশ করতে চান, সে বিষয় নিয়ে কথা বলতে যাবেন নেতারা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়।

জোটের শীর্ষ নেতারা ঢাকার সমাবেশসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে যাচ্ছেন।

রোববার (২৩ ডিসেম্বর) ইসিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেছিলেন, সমাবেশের ব্যাপারে ডিএমপি কমিশনার তাদের জানিয়েছেন যে ২৪ ডিসেম্বরের পর ঢাকায় আর জনসভা করা যাবে না। অথচ নির্বাচনী আইন অনুযায়ী, ২৮ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রচার চালানো যাবে। এ বিষয়ে সেদিন তারা সিইসির সঙ্গে দেখা করে কথা বলে এসেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.