Sylhet Today 24 PRINT

বন্দর বাজারে নৌকার পক্ষে কামরানের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের সমর্থনে ও নৌকা প্রতীকের পক্ষে সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় গণসংযোগ করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় নগরীর বন্দর বাজারসহ জেলরোড, ধোপাদিঘীরপার, লালদিঘীরপাড় ও মহাজনপট্টি এলাকায়ও গণসংযোগের পাশাপাশি রংমহল টাওয়ারের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন আওয়ামী লীগের এ নেতা।

এ পথ সভায় তিনি তাঁর বক্তব্যে বলেন, বিগত ১০ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন এবং উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে নৌকায় ভোট দিতে সকলকে আহবান জানান।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশে যে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত  অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তিনি নৌকার পক্ষে ভোট চান।

এসময় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জুবের খান, তপন মিত্র, আজহার উদ্দিন জাহাঙ্গীর, এডভোকেট রঞ্জিত সরকার, ডা. আরমান আহমদ শিপলু,  যুবনেতা মুশফিক জায়গিরদার, দেওয়ান মুরাদ, এডভোকেট বিজয় কুমার দেব, রুহুল মালিক ছুটন, মুরাদ আহমদ মুরন, বেলাল খান, বদরুল হোসেন কামরান, গোলাম হাসান চৌধুরী সাজন, এম এইচ ইলিয়াছি দিনার, আব্দুল বাসিত রুম্মান, শাহিন আহমদ, রানা আহমদ শিপলু, সাইদুল ইসলাম, শহিদ আকিল অপু, আলী হোসেন আলম, রাজেশ সরকার, সাদিকুর রহমান, নজির হোসেন লাহিন, জুনেল আহমদ, দেলোয়ার হোসেন দিলাল, সাইফুর রহমান, ছালেক আহমদ, ফারহান হোসেন, কাওছার আহমদ, নিজাম উদ্দিন, আলিম উদ্দিন সুমন, আলমগীর আনছারি, জামিল হোসাইন, এস আর ইজদানি, শেখ ফুরকান, সালমান আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.