Sylhet Today 24 PRINT

গণসংযোগে হামলা, পাবনায় আহত বিএনপির প্রার্থী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৮

পাবনা-৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) বিএনপির প্রার্থীর গণসংযোগে হামলা হয়েছে। এতে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ বেশ কয়েকজন আহত হন।

বুধবার (২৬ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজে এই হামলার ঘটনা ঘটে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বলেন, আহত হাবিবুরকে উদ্ধার করা হয়েছে। তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গেছে বলেন জানান তিনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.