Sylhet Today 24 PRINT

মুক্তাদিরের বিরুদ্ধে মোমেনের করা রিট খারিজ

সিলেট-১ আসন

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ডিসেম্বর, ২০১৮

সিলেট-১ আসনে ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের বিরুদ্ধে মহাজোট ও আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আবদুল মোমেনের দায়ের করা রিট আবেদন খারিজ করেছে হাই কোর্ট।

বুধবার (২৬ ডিসেম্বর) সকালে শুনানি শেষে হাই কোর্ট এ রিট আবেদন খারিজ করে দেন।

শুনানিতে ড. এ কে আবদুল মোমেনের পক্ষে এডভোকেট শাহ মঞ্জুরুল হক এবং খন্দকার আবদুল মুক্তাদিরের পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ অংশ নেন।

রিট আবেদন খারিজের বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার আব্দুল হালিম কাফি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খন্দকার আবদুল মুক্তাদিরের বাবা খন্দকার আবদুল মালিক কৃষি ব্যাংকের একটি ঋণের জামিনদার ছিলেন। ঋণের বিষয়টি ১৯৮৫ সালে নিষ্পত্তিও হয়ে যায়। নিষ্পত্তিকৃত এ বিষয়টি নিয়ে ড. এ কে মোমেন হাই কোর্টে রিট পিটিশন করে খন্দকার মুক্তাদিরের প্রার্থিতা চ্যালেঞ্জ করেন।

আদালতের বিচারক শুনানি শেষে রিট পিটিশনটি নামঞ্জুর করে দেন বলে জানান তিনি।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.