Sylhet Today 24 PRINT

২৪ ঘন্টায় সিলেটে গ্রেপ্তার ৩৬

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৮

সিলেটে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ খান জামালসহ আটক ব্যক্তিরা বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও নিয়মিত মামলার আসামি বলে দাবি করছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কোতোয়ালি থানায় ৭ জন, জালালাবাদ থানায় ৪ জন, দক্ষিণ সুরমা থানায় ৫ জন, মোগলাবাজার থানায় ২নং সিলাম ইউনিয়নের জামায়াত নেতা মো. আমিনুল ইসলামসহ বিএনপি কর্মী ৬ জন ও ওয়ারেন্টভুক্ত একজন, শাহপরান থানায় ৭জন রয়েছেন। এছাড়া আরও ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল-মুসা সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর এলাকা থেকে গ্রেপ্তার ৩১ জন বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মী। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও নাশকতার অভিযোগ রয়েছে। আর ৫ জন হলেন ওয়ারেন্টভুক্ত আসামি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.