Sylhet Today 24 PRINT

জাল নোটসহ ধানের শীষ প্রার্থীর জামাতা আটক

সাতক্ষীরা-২ আসন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৮

সাতক্ষীরায় ৮৫ হাজার টাকার জাল নোটসহ সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী শিক্ষার সহকারী অধ্যাপক মিয়ারাজ হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জামায়াত নেতা আবদুল খালেকের জামাতা।

বুধবার (২৬ ডিসেম্বর) ভোরে শহরের পলাশপোল এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

মিয়ারাজের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার মৃগীডাঙ্গা এলাকায়।

আটকের সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের পলাশপোল মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকার জাল নোটসহ মিয়ারাজ হোসেনকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.