Sylhet Today 24 PRINT

ছাতকে নৌকার সমর্থনে মিছিল ও পথসভা

ছাতক প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০১৮

সুনামগঞ্জে ছাতক পৌরসভার ৯টি ওয়ার্ডের উদ্যোগে নৌকার সমর্থনে শহরে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে পৌর এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণে নব নির্মিত পৌর ভবন এলাকা থেকে নৌকার মিছিলটু শুরু হয়। নৌকার মিছিলে অংশ নিতে দুপুর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে পৌর ভবনের সামনে জড়ো হতে থাকে এক পর্যায়ে গোটা শহর মিছিলের নগরীতে পরিণত হয়।

বিকেল পৌর ভবন এলাকা থেকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ও ছাতক উপজেলা আওয়ামী লীগে যুগ্ম আহবায়ক, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনুর নেতৃত্বে বের হয় গণমিছিল।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কাষ্টমস্থ নৌকার প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা শাহীন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন ধলা মিয়া, আব্দুল মমিন চৌধুরী, আব্দুল জলিল আজাদ, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, এড. পীযুষ ভট্টাচার্য্য, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, মুক্তিযোদ্ধা আলকাছ আলী, আজাদ মিয়া, শাহজাহান মিয়া, আব্দুল খালিক, হাজী আবুল হায়াত, বাবুল রায়, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, দেলোয়ার হোসেন, লিয়াকত আলী, সুদীপ দে, ধন মিয়া, নওশাদ মিয়া, আছাব মিয়া, সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া, মাসুক মিয়া, সাবেক কমিশনার আফতাব মিয়া, আওয়ামী লীগ নেতা সামছু মিয়া, শ্রমিক লীগ নেতা আব্দুল কদ্দুছ, খলিলুর রহমান, মঈন উদ্দিন আহমদ, শাহ আলম, যুবলীগ নেতা দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, লায়েক মিয়া, পংকজ চৌধুরী, মিনহাজুর রহমান তাপস, দিলোয়ার হোসেন, আব্দুল মমিন, ফয়জুল ইসলাম ফজল, শাহ আরজ মিয়া, প্রবাসী মুজিব কিবরিয়া, ছাত্রলীগ নেতা মাহফুজ বাবলু, আতিকুর রহমান শাওন, মাহমুদ করিম নেওয়াজ, জামায়েল আহমদ ফরহাদ, রিয়াদ আহমদ চৌধুরী, রুবেল তালুকদার জনি, গিয়াস উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.