Sylhet Today 24 PRINT

জনগণের সরকার প্রতিষ্ঠায় ঐক্যফ্রন্টকে বিজয়ী করার আহ্বান হাজী মুজিবের

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০১৮

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব বলেছেন, জনগণের সরকার প্রতিষ্ঠা এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে দেশের জনগণ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। তাই আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ভোটকেন্দ্র পাহারা দিয়ে রাখতে হবে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও রাতে পতনঊষার ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি সুখে দুখে আমি আপনাদের পাশাপাশি থাকবো এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখবো।

মাধবপুরের পথসভায় সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া শফির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, ইউপি সদস্য মোতাহের আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আবু ইব্রাহীম জমসেদ, উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক ইউ পি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলম পারভেজ চৌধুরী সোহেল, যুগ্ম সম্পাদক ও মাধবপুর ইউ পি চেয়ারম্যান পুষ্প কুমার কানু, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী সিরাজী শহীদ, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী হারুনুর রশীদ, হাজী মুজিবুর রহমান চৌধুরী একমাত্র ছেলে মুঈদ আশীক চিশতী, মৌলভীবাজার জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রব্বানী তৈমুর, যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রহমান মামুন, সোহেল আহমদ, ইউ পি সদস্য আব্দুল আহাদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক কাজী ফয়সল, যুগ্ম আহ্বায়ক জাফর সাদেক জামী প্রমুখ।

এছাড়াও উপস্থিত স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.