Sylhet Today 24 PRINT

ফারুককে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এরশাদ

ঢাকা-১৭ আসন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৮

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, মহাজোটের সিদ্ধান্তই মানবে জাতীয় পার্টি এবং তিনি নিজেও ঢাকা-১৭ আসনে ভোট করা থেকে সরে দাঁড়াচ্ছেন।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়ে দেশে ফেরার পরদিন এই সিদ্ধান্ত জানিয়ে জাতীয় পার্টির সব প্রার্থীকে মহাজোটের সিদ্ধান্ত মেনে নেওয়ার নির্দেশ দেন তিনি।

এরশাদ বলেন, মহাজোটকে সমর্থন করবে জাতীয় পার্টি। মহাজোট যে সিদ্ধান্ত নেবে প্রার্থীদের তা মেনে নিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.