Sylhet Today 24 PRINT

ইমরানকে সমর্থন জাপার তাজের

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৭ ডিসেম্বর, ২০১৮

সিলেট-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদকে সমর্থন জানিয়েছে একই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলটির প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান। বিষয়টি তাজ রহমান নিজেই নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে তিনি জানান, যেহেতু মহাজোটকে সমর্থন করে আমাদের পার্টি নীতিগত সিদ্ধান্ত হয়েছে তাহলে আজ থেকে আমিও মহাজোট মনোনীত প্রার্থী ইমরান আহমদের নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে আমার নির্বাচনী কার্যক্রম স্থগিত করলাম।

এ ব্যাপারে কেন্দ্র থেকেও জাপার এ প্রার্থীকে অবহিত করা হয়েছে বলেও জানান জাপার এ নেতা।

তিনি আরো জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসাবে আমি জাতীয় পার্টির তথা লাঙ্গল প্রতীকের কর্মী সমর্থকদের সবাইকে এক বাক্যে বর্তমান সংসদ সদস্য জননেতা ইমরান আহমদকে সিলেট-৪ আসন থেকে আসন্ন ৩০ ডিসেম্বর নির্বাচনে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.