Sylhet Today 24 PRINT

স্বতন্ত্র সালমা ইসলামকে বিএনপি’র সমর্থন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৮

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলামকে সমর্থন দিয়েছে বিএনপি।

বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে বিএনপি’র পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছে।

শায়রুল কবির খান জানান, এই দুইটি আসনে ‘বিএনপি-সমর্থিত’ প্রার্থীদের হয়ে কাজ করতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম ‘মোটরগাড়ি’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রয়েছেন ব্যবসায়ী সালমান এফ রহমান।

অপরদিকে, বিএনপি-শূন্য বগুড়া-৭ আসনে ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন রেজাউল করিম বাবলু। তার বিপরীতে মহাজোটের প্রার্থী হিসেবে রয়েছেন জাপার সাংসদ মুহাম্মদ আলতাফ আলী।

এছাড়াও, এই আসনে অপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ডাব’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আজম খানের স্ত্রী ফেরদৌস আরা খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.