Sylhet Today 24 PRINT

এসএমএসের মাধ্যমে জানা যাবে কেন্দ্রের নাম ও ভোটার নম্বর

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৮

মোবাইলে এসএমএসের মাধ্যমে ভোটার এলাকা, ভোট কেন্দ্র ও কেন্দ্রের নম্বর পাওয়া যাওয়ার কথা জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ। এতে করে ভোটারা ঘরে বসেই আগে থেকে  তাদের ভোট কেন্দ্র এবং কেন্দ্র নম্বর জেনে যেতে পারবেন মোবাইলের মাধ্যমে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) ইসির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার (২৯ ডিসেম্বর) এ বিষয়ে ইসি থেকে নির্দিষ্ট মোবাইল নম্বর জানিয়ে দেওয়া হবে। ওই নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএসে কেন্দ্রের নাম জানা যাবে।

তিনি আরও বলেন, ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ভোটাররা চাইলে সঙ্গে মোবাইল ফোন বহন করতে পারবেন তবে কেন্দ্রের ভেতরে তা বন্ধ রাখতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.