Sylhet Today 24 PRINT

বিকালে ড. কামালের সংবাদ সম্মেলন

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৮

সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার (২৯ ডিসেম্বর) বিকাল পাঁচটায় রাজধানীর পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন ড. কামাল হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.