Sylhet Today 24 PRINT

নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে: জয়

নিজস্ব প্রতিবেদক |  ২৯ ডিসেম্বর, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে। তার ধারণা বিএনপি-জামায়াত নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করবে এবং মাঝপথে নির্বাচন থেকে সরেও আসতে পারে।

শনিবার (২৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা লিখেন।

ফেসবুক পোস্টে জয় বলেন, 'আমার বিশ্বাস আগামীকাল নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে। আমার আওয়ামী লীগের ভাই ও বোনেরা, একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন নিশ্চিত করাই আপনাদের মূল দায়িত্ব।

সকল জনমত জরিপ বলছে বিএনপি-জামাত বিশাল ব্যবধানে পরাজিত হবে। তাই তারা তৎপর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। আমার ধারণা তারা নির্বাচন ব্যাহত করার ও ভোট কেন্দ্র দখলের চেষ্টা করবে, এমনকি মাঝপথে নির্বাচন থেকে সরেও আসতে পারে।

তাদের ফাঁদে পা দিবেন না। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত আপনাদের নির্বাচনী দায়িত্ব চালিয়ে যাবেন।
জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.