Sylhet Today 24 PRINT

আমার এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে: হিরো আলম

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৮

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম তার নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও সমস্ত পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন।

শনিবার (২৯ ডিসেম্বর) গণমাধ্যম কর্মীদের কাছে এমন অভিযোগ করে হিরো আলম বলেন, আমার সমস্ত পোলিং এজেন্টদের হুমকি দেয়া হয়েছে তারা যেন কেন্দ্রে না যায়। আমাকে নির্বাচন থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনো অপশক্তি আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না। যত আঘাত আসুক আমি মাঠে আছি, থাকব।

তিনি বলেন, জেলার নন্দীগ্রামের ৩ নং ভাদুরিয়া ইউনিয়নে আমার নির্বাচনী অফিস ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়াও পাঁচটি ইউনিয়নের সমস্ত ভোটকেন্দ্রের সামনের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। আমার এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে। তারপরও আমি মাঠে আছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.