Sylhet Today 24 PRINT

মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক |  ৩০ ডিসেম্বর, ২০১৮

ফাইল ছবি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঢাকার সিটি কলেজ কেন্দ্রে প্রথম ভোটার হিসাবে ভোট দিয়েছেন।

রোববার (২০ ডিসেম্বর) সকাল ৮টায় ঢাকার সিটি কলেজ কেন্দ্রে তিনি পৌঁছান।

এ সময় শেখ হাসিনা বলেন, নৌকার জয় হবে, স্বাধীনতা জয় হবে, স্বাধীনতার চেতনার জয় হবে। জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়ন করে আমরা এগিয়ে যাবো। আমি মনে করি নৌকার জয় হবেই হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

তিনি আরও বলেন, আমরা সহিংসতা চাই না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে খুশি তাকে ভোট দেবে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। মানুষ উন্নয়নের পক্ষে তাদের রায় দেবে।

এ দেশের মানুষের মুখে হাসি ফুটিয়ে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠন করার প্রত্যয় শেখ হাসিনার।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.