Sylhet Today 24 PRINT

অশুভ শক্তিকে রুখতে তৎপর নিরাপত্তা বাহিনী: ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অশুভ শক্তি চক্রান্ত করতে পারে। এমনকি তারা ভোট চুরিও করতে পারে। সেজন্য নিরাপত্তা বাহিনী মাঠে তৎপর রয়েছে। তাছাড়া আমাদের দলীয় নেতাকর্মীরাও ভোট রক্ষার কাজ করবেন।

রোববার (৩০ ডিসেম্বর) নোয়াখালীতে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, অশুভ শক্তি যেনো কোনো ধরনের অপচেষ্টা বাস্তবায়ন করতে না পারে সেজন্য নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, অশুভ শক্তি বেশ কিছু অপচেষ্টা চালিয়েছে। যা নিরাপত্তা বাহিনী রুখে দিয়েছে। আরও চক্রান্ত তারা করতে পারে। ভোট চুরিও করতে পারে এই অপশক্তি। যার জন্য পুলিশ, বিজিবি, র‍্যাব এমনকি সেনাবাহিনীও মাঠে রয়েছে। তাছাড়া আমাদের দলীয় নেতাকর্মীরাও ভোট রক্ষা করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.