Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরের দুটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই

জৈন্তাপুর প্রতিনিধি |  ৩০ ডিসেম্বর, ২০১৮

সিলেটের জৈন্তাপুরের দুটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে দুর্বৃত্তরা ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়।

জানা যায়, ডৌবাড়ি কামাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নামদুংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২টার দিকে ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুরের এসিল্যান্ড আশিকুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.