Sylhet Today 24 PRINT

আটকের আড়াই ঘন্টা পর ছাড়া পেলেন উপজেলা চেয়ারম্যান সুহেল

বিশ্বনাথ প্রতিনিধি |  ৩০ ডিসেম্বর, ২০১৮

সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীকে আটকের আড়াই ঘণ্টা পর ছেড়ে দিয়েছে বিজিবি।

রোববার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, গণফোরামের সূর্য প্রতীকের প্রার্থী মোকাব্বির খানের পক্ষে কাজ করার অভিযোগে সুহেলকে আটক করে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ছাড়া পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সুহেল আহমদ চৌধুরী বলেন, আটকের আড়াই ঘন্টা পর আমাকে ছেড়ে দিয়েছে বিজিবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.