Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে গুলিতে উপজেলা ছাত্রদল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক |  ৩০ ডিসেম্বর, ২০১৮

সিলেট-৩ আসনের বালাগঞ্জে গুলিতে সায়েম আহমদ সোহেল নামে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিহত হয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মাহবুবুল আলম।

তিনি জানান, ভোট শেষ হওয়ার ১০ মিনিট আগে এক দল লোক ভোটকেন্দ্র দখল করতে আসে। এসময় আরেকটি দল তাদের বাধা প্রদান করে। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং গুলির শব্দ পাওয়া যায়। এতে উপজেলা ছাত্রদল নেতা সোহেল নিহত হয়েছেন বলে খবর পেয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.