Sylhet Today 24 PRINT

টানা ষষ্ঠবারের মতো বিজয়ী শহীদ

মৌলভীবাজার-৪ আসন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ৩০ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে ১৪৫টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এতে সাড়ে ১ লক্ষ ২১ হাজার ৫শ ৯৯ ভোটে এগিয়ে থেকে টানা ষষ্ঠবারের মতো জয় নিশ্চিত করেছেন আওয়ামী লীগের প্রার্থী উপাধ্যক্ষ ড. মো আব্দুস শহীদ।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ নিয়ে গঠিত এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৫২টি।

৪৩ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রাপ্ত ভোটের সংখ্যা ২ লক্ষ ১৪ হাজার ৫৯২বিএনপির ধানের শীষের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর ভোট সংখ্যা ৯২ হাজার ৯শ ৯৩

এ আসনের ৭টি কেন্দ্রে ফল ঘোষণা এখনো বাকী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.