Sylhet Today 24 PRINT

কয়েসও জিতলেন বড় ব্যবধানে

নিজস্ব প্রতিবেদক |  ৩০ ডিসেম্বর, ২০১৮

দলীয় কোন্দলে চাপে থাকলেও নির্বাচনের ফলাফলে বড় ব্যবধানেই জয় পেয়েছেন সিলেট-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।

বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে এই আসনের ১৪৮টি কেন্দ্রে নৌকা প্রতীকে কয়েস পেয়েছেন ১লাখ ৭৭ হাজার ৫০৭ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকে বিএনপির শফি আহমদ চৌধুরী পেয়েছেন ৭৯ হাজার ৮৬৫ ভোট।

ফলে প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন কয়েস চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.