Sylhet Today 24 PRINT

জয় পেলেন জয়া ও রতন

সুনামগঞ্জ-১ ও ২

নিজস্ব প্রতিবেদক |  ৩০ ডিসেম্বর, ২০১৮

সুনামগঞ্জ-১ ও ২ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। সুনামগঞ্জ-১ আসনে মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্ত বড় ব্যবধানে জয় পেয়েছেন।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য মতে, সুনামগঞ্জ-১ আসনে মোয়াজ্জেম হোসেন রতন নৌকা  প্রতীকে ২ লাখ ৬৫ হাজার ৯’শ ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী নজির হোসেন পেয়েছেন ৭২হাজার ৫শ ৩৭ ভোট।

অপরদিকে, সুনামগঞ্জ-২ আসনে প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগপ্তের স্ত্রী জয়া সেন গুপ্তা নৌকা প্রতীকে ১ লাখ ২৪ হাজার ১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৬৭ হাজার ২’শ ৮৭ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.