Sylhet Today 24 PRINT

৩ লাখ ভোটের ব্যবধানে জয়ী মাহবুব আলী

হবিগঞ্জ-৪ আসন

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩০ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে ৩ লাখ ৬ হাজার ৯শ ৫৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট মাহবুব আলী।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় ঐক্যফন্টের প্রার্থী খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদির পেয়েছেন ৪৫ হাজার ১শ' ৫১ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ২৭ হাজার ২শ ৮৪ জন। মোট ভোট কেন্দ্র ছিলো ১৭৭টি।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি।

রোববার রাত ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার করার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.