Sylhet Today 24 PRINT

আসন পুনরুদ্ধার করলেন হাফিজ মজুমদার

সিলেট-৫ আসন

নিজস্ব প্রতিবেদক |  ৩০ ডিসেম্বর, ২০১৮

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাফিজ আহমদ মজুমদার। এ আসনের মোট ১৫৮ কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফলে ৬৮ হাজার ২৩১ ভোটে জয়লাভ করেছেন তিনি।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

জকিগঞ্জ উপজেলার ৭৭টি কেন্দ্রে মধ্যে হাফিজ আহমদ মজুমদার নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৫৩টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঐক্যফ্রন্টের উবায়দুল্লাহ ফারুক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৫৯২টি ভোট।

কানাইঘাট উপজেলার ৮১টি কেন্দ্রের সবগুলোর কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে মজুমদার পেয়েছেন ৬৩ হাজার ৯৩৮টি ভোট। ঐক্যফ্রন্টের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৩৬৮টি ভোট।

সিলেট-৫ এ প্রাপ্ত ফলাফলে ১৫৮টি কেন্দ্রে নৌকার প্রাপ্ত ভোট ২ লাখ ৭ হাজার ১৯১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৬০টি ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.