Sylhet Today 24 PRINT

বিশাল ব্যবধানে জয়ী আবু জাহির

হবিগঞ্জ-৩ আসন

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩০ ডিসেম্বর, ২০১৮

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে ১ লাখ ৯৩ হাজার ৮শ ৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সাবেক এমপি এডভোকেট আবু জাহির।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সারা দেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফন্টের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ পেয়েছেন ৬৮ হাজার ৭৮ ভোট।

আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৬ হাজার ৩শ' ৬৩ জন। মোট কেন্দ্র ছিলো ১৩১টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.